কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী প্রচারাভিযান চালাচ্ছে সম্মিলিত সামাজিক জোট। কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) শহরের আমলাপাড়া এলাকার সুইচগেট ও পুণ্যবাবুর ঘাট এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

 

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আজ শনিবার হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আমিনুল ইসলামের বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

 

জোটের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত গড়াই নদীর চরাঞ্চলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৯ অক্টোবর সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচার চালানো হচ্ছে। আগামী রোববার থেকে কুষ্টিয়া শহরজুড়ে মাইকিং এবং উপজেলা পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতিও চলছে।

 

সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে এবং সমন্বয়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পললের নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। জোটের সহসমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদের সার্বিক তত্ত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন কালপুরুষের সহপ্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল ও কোরবান শেখ হিল্লোল, সদস্য সিফাত নূর, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ, সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক কাজল শর্মা, কুষ্টিয়া নারী উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মো. খাইরুল বাশার তৌহিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সংগঠক এনামুল রহমান রাব্বী, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০-এর সভাপতি এনামুল হক, সুপ্তহাসির সংগঠক জীবন আহমেদ ও সুমাইয়া রহমান, ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি তালহা যুবায়ের সায়েম ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ উল আলম এবং সেফ খাজানগর ফাউন্ডেশনের সংগঠক শেখ সিহাব ও আল রোহানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর