বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর কমল আশ্রম মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম গোলাম রশিদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা। ধর্মীয় এ আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, ‘ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।








