বিশেষ প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদরের কাঞ্চনপুর ইউনিয়নে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করতে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আঞ্চলিক বিএনপি কার্যালয়ে ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ত্যাগী নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনের ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মী।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতায় সকলে দোয়া করবে। তিনি বলেন, আপনারা জানেন দ্রুত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দেশনেত্রীর সুস্থতা কামনার পাশাপাশি নির্বাচনী প্রচারনা জোরদার করতে হবে। “দলের অবস্থান শক্তিশালী করতে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপি জনগণের দল, তাই মাঠের বাস্তবতা জানা ও মানুষের সঙ্গে যুক্ত থাকা জরুরি। তিনি বলেন, তৃণমূলে সংগঠন সক্রিয় করতে হবে। কারো বিরুদ্ধে কোন মতামত থাকলে আমাকে অথবা সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তার বিষয়ে সমাধান করা হবে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, জনগণের সমর্থন ও ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।
