কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলা ও পৌর এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সৈয়দা ফাহিমা রুমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এসব কথা বলেন। গতকাল বুধবার বিকালে ৪ টায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, কুষ্টিয়া ৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, আমার বিরুদ্ধ খুব ষড়যন্ত্র চলছে। বাট আই ডন্ট কেয়ার ষড়যন্ত্র। আমার শক্তি হচ্ছে আপনারা।
আমি বিশ্বাস করি ৫ ফেব্রুয়ারি যে ভোট হবে। এই ভোটে ব্যালট দিয়ে সব ষড়যন্ত্র ভেঙে চুরে চুরমার করে দিব। কেউ কাফনের কাপড় মাথায় বাঁধছে, কেউ মিছিল করে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে আপনাদের পাশে নিয়ে দেওয়া হবে।’ সৈয়দ মেহেদী আহমেদ রুমী চ্যালেঞ্জ করে বলেছেন, আমাদের সঙ্গে ভোট করেও কেউ পারবেনা। আর যদি অন্যভাবেও করতে চাইলেও পারবেনা। জনগণ আমার শক্তি। টাকা পয়সা ওয়ালারা আমার লোক নয়। আমার শক্তি হচ্ছেন আপনারা। আপনাদের নিয়ে সকল ষড়যন্ত্রকারীদের মেরে চুরমার করে দিব ইনশা আল্লাহ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত ১৭ বছর কুমারখালীতে কোনো উন্নয়ন হয়নি। সড়ক, স্কুল, সেতু, বিদ্যুতসহ যা কিছু দেখছেন। সব আমার করা বিএনপির উন্নয়ন।
আমি নির্বাচিত হলে আবার উন্নয়ন হবে। নির্বাচনী এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ,কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার আব্দুল গাফ্ফার, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, কুমারখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি কিয়াম বিশ্বাস সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মন্ডলসহ কুষ্টিয়া জেলা ও কুমারখালী, খোকসা উপজেলার, ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
