মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শামীম মোল্লা (৪০), রাজু মল্লিক (২৬), হাবিল মন্ডল (৪৯) ও সাইদুল ইসলাম (৫৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মিরপুর থানায় পৃথক সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এলাকায় সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতা রোধে মিরপুর থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









