কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিশ্ব নবীকে ভারতীয় পুরোহিত কর্তৃক অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিজ সংবাদ ॥ ভারতে মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি ও বিজেপির সংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের মজমপুর মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এর আগে ইসলামী ছাত্র আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, সাধারণ সম্পাদক গোলাম তাওহীদসহ দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলেন শহরের এনএস রোড, থানা ট্রাফিক মোড় ও মজমপুর এলাকা। সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দু পুরোহিত আর রামগিরি মহারাজ আমাদের প্রান প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সাংসদ নিতেশ রানে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে মহানবী অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে। বক্তারা বরেন, আমরা মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতে রানে কে দ্রুত গ্রেফতার করতে ভারতীয় কেন্দ্রিয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর