কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্য’র সমাবেশ

বিশেষ প্রতিনিধি ॥ ভারত সরকার কর্তৃক বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড এবং জোরপূর্বক অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বরে ‘১১ দলীয় ঐক্য কুষ্টিয়া’র ব্যানারে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা সমবেত হন। সীমান্ত হত্যার মতো অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এ ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানান। খিলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

কুষ্টিয়া শহর জামাতের আমীর মোঃ এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্নয়ক জান্নাতুল ফেরদাউস টনি, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা জয়েন্ট সেক্রেটারি ইব্রাহিম খলিল সহ ১১ দলীয় ঐক্য কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ভারত সরকারের এহেন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত হত্যা বন্ধে সরকার ও আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।” সমাবেশে ১১ দলীয় জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পৌরসভা চত্বর এলাকায় তীব্র প্রতিবাদী স্লোগান ধ্বনিত হয়। সমাবেশ শেষে সীমান্ত হত্যার শিকার ব্যক্তিদের স্মরণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ দোয়া করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর