কুষ্টিয়া পৌর ২১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর ২১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কুষ্টিয়া পৌর শাখার ২১ নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৭ টার দিকে পৌর ২১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে লাহিনী মধ্যে পাড়ায় এ অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীনুর ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, উপস্থাপনা করেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সাবেক ভিপি প্রকৌশলী ইউসুফ আলী।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাড. খাদেমুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা বিএনপি সদস্য আবু তালেব ও আব্দুল মঈদ বাবুল, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় স্থানীয় নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে এই সদস্য নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ভেবে বিগত সময়ে আওয়ামী লীগ কখনো সুষ্ঠু নির্বাচন দেয়নি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা, ভোটকে নিয়ে রাজনীতি করলে দেশের গনতন্ত্র হারিয়ে যাবে। আপনারা সবই করেন, তবে জনগণের ভোট বঞ্চিত করার কোন সুযোগ নেই। যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আমাদের ৩১ দফা কর্মসূচিতে নারীদের স্বাবলম্বী করা, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উল্লেখ্য করেছেন তারুণ্যর অহংকার তারেক রহমান। প্রার্থী যেই হোক ধানের শীষ যার ভোট তার। আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন তারা বিরোধিতা করলে পালানোর জায়গা পাবেন না। আমাদের লক্ষ্য একটাই জনগণের কল্যানে কাজ করা। এদিকে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে বিএনপিকে আরও সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে কর্মীসংগঠন শক্তিশালী করা হচ্ছে। সদস্য নবায়নের পাশাপাশি তরুণ প্রজন্মকেও দলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।