কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সহযোগিতায় সবগুলো থানায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের অংশ হিসেবে কুমারখালী থানার বাঁশগ্রাম বাজারে বিতরন কর্মসুচি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার (সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি), প্রধান বক্তা মোঃ নুরুল ইসলাম আনছার প্রমানিক (আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপি), বিশেষ অতিথি জনাব লুৎফর রহমান, বিশেষ অতিথি এ্যাডভোকেট নুরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ মমিনুল ইসলাম ও স্থানীয় স্পাইডার স্পোর্টিং ক্লাব।
সার্বিক তত্বাবধানে ছিলেন ট্রাস্টী বোর্ডের সন্মানিত সদস্য জনাব মোঃ সাজিজুল ইসলাম সুজন এবং সমিতির ক্রীড়া সম্পাদক ওহিদুল ইসলাম সনি। সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারুক ইসলাম (প্রধান শিক্ষক , বাশগ্রাম মাধ্যমিক বিদ্যালয়)। কম্বল পেয়ে এলাকার মানুষ অনেক খুশি এবং তারা সবাই সংগঠনের সবার দোয়া করেন। অনুষ্টানের প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের কার্যক্রম গুলো তুলে ধরেন এবং ভুয়সী প্রসংস্যা করেন। সংগঠনটির সভাপতি আশরাফুল আলম সকল অতিথি, ভলেনটিয়ারদের ও যারা এই মহৎ কাজটি সুন্দরভাবে সম্পাদন করতে অর্থ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এবং সবার দানগুলো যেন আল্লাহপাক কবুল করেন ।
