কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

র‌্যাবের অভিযানে হেরোইন সহ সামের আলী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ১১ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী সামের আলী (৫০) কে গ্রেফতার করা হয়েছে । সামের আলী মেহেরপুর জেলার গাংনী থানার খাসমহল এলাকার মৃত ফজল শেখের পুত্র।

র‌্যাবের অভিযানে হেরোইন সহ সামের আলী গ্রেফতার

র‌্যাবের অভিযানে হেরোইন সহ সামের আলী গ্রেফতার
র‌্যাবের অভিযানে হেরোইন সহ সামের আলী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৭ আগস্ট ২০২৩ ইং তারিখ ০৩:৩০ ঘটিকার সময় ‘‘মেহেরপুর জেলার গাংনী থানাধীন খাসমহল গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১১ গ্রাম হেরোইন যাহার মূল্য আনুমানিক ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White র‌্যাবের অভিযানে হেরোইন সহ সামের আলী গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর