আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৫, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার ৬নং আমলা ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোছাঃ জোছনা খাতুনের বিরুদ্ধে সরকারের বরাদ্দ কৃত চাউল দেওয়ার বিষয় দূর্নীতির অভিযোগ উঠেছে। জোছনা খাতুন কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) মেম্বারের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে চাউল বিতরণ ও ভাতাভোগী নির্বাচন নিয়ে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

তিনি বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার নামে অসহায় দরিদ্রদের কাছে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আবার অনেকের কাছে টাকা নিলেও তাদের ভাতার কার্ড দেওয়া হয়নি। সরকার বরাদ্দকৃত চাউল সহ বিভিন্ন ভাতার কার্ড, শুধু মাত্র নিজ ওয়ার্ড ৭নং কচুবাড়িয়া গ্রামের,তার নিজের আত্মীয় স্বজন ব্যাতিত অন্য কাউকে দেননা তিনি।

এ বিষয় জোছনা খাতুনের নিকটে মুঠো ফোনে অভিযোগের বিষয় জিজ্ঞাসা করলে তিনি তা শিকার করেন, তিনি বলেন আমি বলেছি ৮নং এবং ৯নং ওয়ার্ডে এবারে কোন কিছু দিবো না, জনসাধারণের দাবি নারী ওয়ার্ড মেম্বার জোছনা খাতুন যা কিছু বরাদ্দ পাবেন, তা তিনটি ওয়ার্ডের গরীব অসহায় পরিবারের মধ্যে বিতরণ করবেন বলে আশা করেন ভুক্তভোগী জনগণ।