কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা

২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা

রবিবার দুপুর আড়াইটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সাংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিগত বছরের অনুষ্ঠানসুচী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার।

রবীন্দ্র জন্মবার্ষিকীর প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাসরিন বানু, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সারওয়ার মোর্শেদ, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম আরা জুই, মনোজ কুমার মজুমদার, দরবেশ হাফিজসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ। আইনশৃংখলা বাহিনীর সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা

সভায় বিগত বছরের আলোকে বিশ্ব কবি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ীতে আগামী ২৫ বৈশাখ থেকে ২৭ বৈশাখ পর্যন্ত ৩ দিনব্যাপী জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী এবার জাতীয়ভাবে পালন হবে নওগাঁর পতিসরে। তবে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে প্রতিবছরের ন্যায় সকল অনুষ্ঠান ও গ্রামীণ মেলা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কুষ্টিয়ার শিলাইদহে যেন জাকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে পারি সে জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর