কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দাবী আদায়ে মেইন গেট বন্ধে ইবি প্রশাসনের নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবী আদায়ের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত মেইন গেটে তালা দেওয়া প্রথা। পান থেকে চুন খসলেই কিংবা দীর্ঘদিন ধর্না দিয়েও প্রশাসনের কর্ণপাত না করাতে পারলেই শেষ চেষ্টা হিসেবে ক্যাম্পাসের মেইন গেটে তালা দিয়ে বিক্ষোভ করতেন শিক্ষার্থীরা। তবে, এবার দাবী আদায়ের ক্ষেত্রে মেইন গেট বন্ধের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা ও ক্যাম্পাসে ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার ২নং সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের যে কোন যৌক্তিক দাবী আদায়ের ক্ষেত্রে প্রাথমিকভাবে ছাত্র-উপদেষ্টার সাথে যোগাযোগ করতে হবে এবং এক্ষেত্রে যে কোন দাবী আদায়ের জন্য কোনভাবেই ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করা যাবে না।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর