দৌলতপুরে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে তিন দিনের এক নবজাতক শিশু চুরি হয়ে গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

দৌলতপুরে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

নবজাতক শিশুর পিতা পাশর্^বর্তী ভেড়ামারা উপজেলার মহিষাডরা গ্রামের দিপু আলী জানান, গত ৫ ফেব্র“য়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের একটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। গতকাল বুধবার দুপুরে আমার শ্বাশুড়ী রহিমা খাতুন আমার বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসে ছিল। এমন সময় বোরখা পরিহিত অপরিচিত একজন মহিলা বাচ্চা টি কে কোলে নিতে চায়, এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ঐ মহিলার কোলে দিয়ে আমার শ্বাশুড়ি পানি আনতে গেলে এসময় বাচ্চা চুরি করে নিয়ে সেই অপরিচিত মহিলা খুব দ্রুত হাসপাতালের বাইরে চলে যায়। এই ঘটনার তদন্ত করে আমার বাচ্চা ফেরত চাই। এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের ঘটনা এই হাসপাতালে এই প্রথম ঘটেছে। নবজাতক শিশুটি তার নানির নিকট থেকে অপরিচিত এক মহিলা চুরি করে নিয়ে গেছে।  তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি তাদের বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকেনা। এ ঘটনার পর হাসপাতালের সিসি ক্যামেরা সার্চ করে বোরকা পরিহিত অপরিচিত  ওই মহিলার ভিডিও ফুটেজ ও ছবি বের করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত করে শিশু চুরির সাথে জড়িত ওই মহিলাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সাথে সাথেই ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করেছি, এবং নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।