কুমারখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৬, ২০২৩
কুমারখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

কুমারখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কুমারখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কুমারখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

(৬ অক্টোবর) সকাল ১০ টার সময় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

এই সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিঃ (ভূমি) আমিরুল আরাফাত, সমাজ সেবা কর্মকর্তা মহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।