কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৭ জন আটক

দৌলতপুরে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৭ জনকে আটক করেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ বাজারের গোডাউন মোড় থেকে তাদের আটক করে পুলিশ।

দৌলতপুরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৭ জন আটক

দৌলতপুরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৭ জন আটক
দৌলতপুরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৭ জন আটক

আটকৃত ব্যক্তিরা হলেন, দৌলতপুর বিলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী রাকিবুল ইসলাম, চকদৌলতপুর গ্রামের আশরাফুল ইসলাম, উপজেলা বাজার গ্রামের মিজানুর রহমান মিঠু, উপজেলা পূর্বপাড়া গ্রামের মেহেদী হাসান, একই গ্রামের এনামুল, স্বরূপপুর গ্রামের সোহাগ, মানিকদিয়াড় গ্রামের রবিউল ইসলাম।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদ পেয়ে উপ-পরিদর্শক শামীম রেজা ও সাব্বির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার গোডাউন মোড়ের মাদক স্পট থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ ৭ জনকে আটক করা হয়েছে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাদক ও অস্ত্র উদ্ধারে দৌলতপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ি ও মাদক সংশ্লিষ্টদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৭ জন আটক

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে, শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর