কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ির ৮টি ঘর ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরবাহিরমাদী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, চরবাহিরমাদী গ্রামের বজলু’র রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন প্রতিবেশী শহিদ ও চাঁদ খার বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে ৩টি বাড়ির ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে নগদ ৩ লক্ষ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। বর্তমানে ৩টি পরিবার খোলা আকাশের নীচে রয়েছে। খবর পেয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহায়্য ও সহযোগিতা করেছেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর