কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১৪ নম্বর আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গতকাল সোমবার (২৪ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বেঞ্জুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠু শেখ, হাসান আহমেদ, মাসুম পারভেজ রতন ও রিমন বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ ছাড়া মথুরাপুর কলেজের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম, দৌলতপুর কলেজের সাবেক সদস্য সচিব মুভিরুল ইসলাম, দৌলতপুর কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি রাহুল আহমেদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইনজাল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন। সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর