দৌলতপুরে ডিবি’র হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ডিবি’র হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৩
দৌলতপুরে ডিবি’র হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম আটক

কুষ্টিয়ার দৌলতপুর থেকে ৯০ বোতল ফেনসিডিল সহ রবিউল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকার মৃত মসলেম মন্ডল এর ছেলে।

দৌলতপুরে ডিবি’র হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম আটক

দৌলতপুরে ডিবি’র হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম আটক

দৌলতপুরে ডিবি’র হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম আটক

ডিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়ার জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ কায়েস মিয়া এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৬/০৯/২০২৩ তারিখ দৌলতপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে দৌলতপুর থানাধীন কল্যানপুর বটতলা এলাকা হইতে সন্ধ্যা ১৮.২০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম(৫২) কে আটক করে এবং তার নিকট হইতে ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পরে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও পড়ুন: