আমাদের আজকের আলোচনার বিষয় কুষ্টিয়া জেলার উপজেলা।
কুষ্টিয়া জেলা ৬টি উপজেলা,
কুমারখালী উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের এক উল্লেখযোগ্য অংশ এই উপজেলার শিলাইদহ অঞ্চলে কাটিয়েছেন এবং এখানেই তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছেন। এ কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এই উপজেলায় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধক লালন সাঁই-এর সমাধি সৌধ এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন-এর বাস্তুভিটা রয়েছে।
কুমারখালী উপজেলার আয়তন ২৫৮.৩৮ বর্গ কিলোমিটার (৬৩,৭৯৯ একর)। ২৩°৪৪´ থেকে ২৩°৫৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০৯´ থেকে ৮৯°২২´ পূর্ব দ্রাঘিমাংশে এ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, পূর্বে খোকসা উপজেলা, পশ্চিমে কুষ্টিয়া সদর উপজেলা।

ফকির লালন সাঁইজির মাজার -কুষ্টিয়া জেলা
কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। কুষ্টিয়া সদর উপজেলার আয়তন ৩১৬.২৬ বর্গ কিলোমিটার। ২৩°৪২´ থেকে ২৩°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫৫´ থেকে ৮৯°০৪´ পূর্ব দ্রাঘিমাংশে এ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা ও হরিণাকুণ্ডু উপজেলা, পূর্বে কালীগঙ্গা নদী ও কুমারখালী উপজেলা, পশ্চিমে মিরপুর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত।
খোকসা উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। উত্তরে কুমারখালী উপজেলা ও পাবনা সদর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, পূর্বে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা, পশ্চিমে কুমারখালী উপজেলা।
দৌলতপুর উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি উপজেলা। এর সর্ব পূর্বের সীমান্তবর্তী গ্রাম মহিষকুন্ডি এবং সবথেকে পশ্চিমে রয়েছে আল্লাহরদর্গা দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলার অধীনে একটি উপজেলা। দৌলতপুর উপজেলার আয়তন ৪৬১বর্গ কিলোমিটার। এর উত্তরে রাজশাহী জেলার বাঘা উপজেলা ও নাটোর জেলার লালপুর উপজেলা, দক্ষিণে মেহেরপুর জেলার গাংনী উপজেলা ও মিরপুর উপজেলা, পূর্বে ভেড়ামারা উপজেলা ও মিরপুর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। ভেড়ামারা উপজেলার উত্তরে নাটোর জেলার লালপুর উপজেলা, দক্ষিণে মিরপুর উপজেলা, পূর্বে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা। ভেড়ামারা ২৪.০১৬৭° উত্তর ও ৮৮.৯৯১৭° পূর্বে অবস্থিত ও আয়তন ১৫৩.৭২ বর্গকিলোমিটার।

রবীন্দ্রনাথের কুঠিবাড়ী – কুষ্টিয়া জেলা
মিরপুর উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। মিরপুর উপজেলা (কুষ্টিয়া জেলা) আয়তন: ৩১৭.৩৫ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৫´ থেকে ২৪°০০´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫০´ থেকে ৮৯°০৬´ পূর্ব দ্রাঘিমাংশ। এর উত্তরে ভেড়ামারা উপজেলা ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, দক্ষিণে আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া সদর উপজেলা, পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা, মেহেরপুর জেলার গাংনী উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা।
