কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময়

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। সোমবার (২১ আগস্ট) বিকেলে ক্লাব কার্যালয়ে আসলে ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মিরপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময়

মিরপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময়
মিরপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময়

প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এসময়ে ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, আছাদুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সহ-সভাপতি জমির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, দপ্তর ও প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সদস্য হুমায়ূন কবির হিমু, মজিদ জোয়ার্দ্দার, মারফত আফ্রিদী, আশরাফুল আলম হীরা, শেফাদুল ইসলাম চান্নু, আহসান হাবিব উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White মিরপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময়

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর