খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই আগস্ট ২০২৩, ৯:৪৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরনে উপলক্ষে আলোচনা সভা এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সদকী ইউনিয়ন পরিষদের মাঠে, সদকী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীনহাজুল আবেদীন দ্বীপ, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম কুমারখালী উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ হারুন অর রশিদ,সহ সভাপতি এস এম রফিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন বিশ্বাস সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘ বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবার খুনোখুনি হবে। লুটপাট শুরু হবে। অরাজকতা সৃষ্টি হবে। দেশের মানুষের উপর নির্যাতন হবে। জান ও মালের ক্ষয়ক্ষতি হবে। সেজন্য সেবিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। জনগণের দৌড়গড়াই শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।’

মন্তব্য