গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৩
গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)। এবছর ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা স্বতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের শিক্ষক মিথিলা তানজিল এ তথ্য নিশ্চিত করেছেন।

গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

তিনি বলেন, সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আপাতত বলবৎ আছে। মহামান্য রাষ্ট্রপতি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য। যদি তার সরাসরি কোনো প্রজ্ঞাপন আসে, সেটায় শিক্ষকরা সম্মান দেখাবে।

এরআগে, গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষক সমিতির নেতারা গুচ্ছের ভোগান্তি, সমস্যা ও বিভিন্ন সুপারিশ উপাচার্যের কাছে তুলে ধরেন। সভায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিদ্যমান সংকট ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। ভর্তির ক্ষেত্রে বিগত বছরের জটিলতাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং ভর্তি কীভাবে আরও সহজ করে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়।