কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ ও অন্যান্য চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৩ জুন) আনুমানিক ভোর পৌনে ৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ১৯ হাজার ২৫০টাকা। একইদিন রাত সাড়ে টার দিকে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ, ৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা। পরবর্তীতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৩,৯৯৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৯৯ হাজার ৭০০ টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৯,৮৬,৯৫০/- (উনিশ লক্ষ ছিয়াশি হাজার নয়শত পঞ্চাশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও জনস্বার্থে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর