বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর থানাধীন থানাপাড়ার বাইতুল হিকমাহ হিফজুল কুরআন মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খলিলুর রহমান ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কোর্টপাড়া কলেজ মোড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মঈনুল হক আহ্সানি। বিশেষ বক্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আসাদুজ্জান, ছামিউস সুন্নাস মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা মনিরুজ্জামান, মারকাফুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা বরকতুল্লাহ আজমী।
পাগড়ী প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাল মোহাম্মদ কাছিমুল উলুম কওমী মাদ্রাসার মহতামিম হাফেজ মওলানা আবু সুফিয়ান। অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন প্রধান অতিথি আক্তারুজ্জান কাজল মাজমাদর। পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আয়োজন করা হয় পাগড়ি প্রদান অনুষ্ঠান।
এ সময় হাফেজ শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি খেদমতে আত্মনিয়োগের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পবিত্র কোরআনের হাফেজরা ইসলামের অমূল্য সম্পদ। তাদের যথাযথ সম্মান, নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবার।
কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং হাফেজ শিক্ষার্থীদের সফল জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।









