কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ১৬ মাসে ৬৭ টি ট্রান্সফরমার চুরি, ক্ষতি প্রায় ৩০ লাখ

কুষ্টিয়ার কুমারখালীতে ১৬ মাসে পল্লী বিদ্যুতের প্রায় ৬৭ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তারমধ্যে ৬৬ টি ট্রান্সফরমারই কৃষিকাজে ব্যবহৃত সেচ প্যাম্পের। যার ক্ষতির পরিমান প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

কুমারখালীতে ১৬ মাসে ৬৭ টি ট্রান্সফরমার চুরি, ক্ষতি প্রায় ৩০ লাখ

কুমারখালীতে ১৬ মাসে ৬৭ টি ট্রান্সফরমার চুরি, ক্ষতি প্রায় ৩০ লাখ
কুমারখালীতে ১৬ মাসে ৬৭ টি ট্রান্সফরমার চুরি, ক্ষতি প্রায় ৩০ লাখ

পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, প্রতিটি চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চোর ধরা পড়েনি। মালামালও উদ্ধার হয়নি। চোরের কাছে অসহায় তাঁরা।

কুমারখালী পল্লী বিদ্যুত সমিতির জোনাল কার্যালয় সুত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৬৭ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তারমধ্যে ৫৫ টি ৫ কেভিএ। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা। আর ১০ কেভিএ ১২ টি ট্রান্সফার। যার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। চুরি যাওয়া যাওয়া ট্রান্সফরমারের মধ্যে মাত্র একটি আবাসিক এলাকার। আর বাকী সব কৃষিকাজে ব্যবহৃত সেচ প্যাম্পের। প্রতিটি চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ।

জোতমোড়া গ্রামের কৃষক মো. আমির ফরায়েজি বলেন, সকালে মাঠে গিয়ে দেখেন, তাঁর সেচ প্যাম্পে বিদ্যুত নেই। ট্রান্সফরমার টি বিদ্যুতের খুঁটিতে নেই। খোলস পড়ে আছে, কিন্তু ভিতরের কয়েল ও তেল নেই।

জানা গেছে, গত ১৪ আগষ্ট রাতে যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠে কৃষক মো. আকরাম হোসেনের সেচ প্যাম্পর ১০ কেভিএ একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এবিষয়ে তিনি বলেন, ছয় মাসে দুইবার তাঁর ট্রান্সফরমার চুরি হয়েছে। একটি ট্রান্সফরমারের দাম প্রায় ৬০ হাজার টাকা। তাঁর ভাষ্য, চুরির আতঙ্কে রাতে ঘুম হয়না তাঁর। তিনি নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

যদুবয়রা পল্লী বিদ্যুতের সাব – স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতেও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এনিয়ে তাঁর এলাকায় চলতি বছরে ৬ টি চুরির ঘটনা ঘটেছে। সব গুলোই কৃষকদের। এতে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ১৬ মাসে ৬৭ টি ট্রান্সফরমার চুরি, ক্ষতি প্রায় ৩০ লাখ

কুমারখালী পল্লী বিদ্যুত সমিতির জোনাল কার্যালয়ের কর্মকর্তা ( ডিজিএম) মো. আনসার উদ্দিন জানান, একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত ট্রান্সফরমার চুরি করছেন। থানায় অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছেনা। চলতি বছরে ৩৯ টিসহ গত ১৬ মাসে ৬৭ টি চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তাঁর ভাষ্য, চক্রটি পরিকল্পিত ভাবে ফাঁকা ও নির্জন মাঠের সেচ প্যাম্পের ট্রান্সফরমার গুলো চুরি করছে। চক্রটির কাছে পল্লী বিদ্যুত ও কৃষক অসহায় হয়ে পড়েছেন।

তবে থানার পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাস বলেন, দক্ষ লোক ছাড়া কেউ ট্রান্সফরমার চুরির কাজ করতে পারেনা। পুলিশ গভীরভাবে অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই চক্রটি গ্রেফতার করবেন তাঁরা। একাজে পল্লী বিদ্যুতের কেউ জড়িত আছে কি – না তাও তদন্ত করছে পুলিশ বলে জানান এই কর্মকর্তা।

ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, তিনি বিষয়টি জেলা আইন – শৃঙ্খলা সভায় উপস্থাপন করবেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর