কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে  ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ হানিফ খাঁ (৪২) কে আটক করা হয়েছে । আটক মোঃ হানিফ খাঁ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পূর্ব বাহিরমাদি গ্রামের মোঃ হাবিল খাঁ এর ছেলে ।

 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২,সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পূর্ব বাহিরমাদি গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ হানিফ খাঁ কে ১৯০০ পিস ইয়াবাসহ আটক করে ।

 

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

আটককৃত ১৯০০ পিস ইয়াবা যাহার আনুমানিক মূল্য ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।

 

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর