কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া বড় বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির কমিটি ঘোষনা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বড় বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ বর্ষের কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির সভাপতি রাজিব ফার্মেসীর সত্বাধীকারী রাজিব হোসেন ও নিপা ফার্মেসীর সত্বাধীকারী রকিবুর রহমার রকিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। 

 

গতকাল শনিবার (১৭ অক্টোবর)  বিকালে মার্কেটে সমিতির সদস্য ও স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের উপস্থিতে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে রাকা ড্রাগ হাউস সত্বাধীকারী সাইফুল ইসলাম রিপনকে।

 

 উপদেষ্টা পারভেজ ফার্মেসীর সত্বাধীকারী লিটন আলী, ইব্রাহীম ফার্মেসীর সত্বাধীকারী কার্তিক চন্দ্র সাহা, আরাফাত ফার্মেসীর সত্বাধীকারী সাইদুর রহমান সাইদ, রুহি ড্রাগ হাউসের সত্বাধীকারী হাবিবুর রহমান। কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে স্বচ্ছ মেডিকেল হল সত্বাধীকারী সবুজ আলী, সহ-সভাপতি নাজমুল ফার্মেসীর সত্বাধীকারী নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ ফার্মেসীর সত্বাধীকারী আবুল কালাম আজাদ, মেডিসিন প্লাজার সত্বাধীকারী আনন্দ কুমার সাও, সাংগঠনিক সম্পাদক মাসুম ফার্মেসীর সত্বাধীকারী মেহেদী হাসান বাপ্পী, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মেডিসিন মার্ট সত্বাধীকারী শামিম রেজা, কোষাধ্যক্ষ ভাই ভাই ফার্মেসীর সত্বাধীকারী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমি ফার্মেসীর সত্বাধীকারী সুমন সাহা, প্রচার সম্পাদক ফাতেমা ফার্মেসীর সত্বাধীকারী এনামুল হক বিশ্বাস, নির্বাহী সদস্য রাব্বি ফার্মেসীর সত্বাধীকারী আব্দুর রব, মুন ড্রাগ হাউসের সত্বাধীকারী মওদুদ আহম্মেদ ও রোকন মেডিসিন পয়েন্টের সত্বাধীকারী রুকনুজ্জামান। 

 

বড়বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির এই কমিটির মাধ্যমে স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসা-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় ভুমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর