কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা শোমসপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে নতুন বই বিতরণ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া খোকসা শোমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ষষ্ঠ শ্রেণীসহ বিভিন্ন শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরিফুজ্জামান বিল্লু, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, মোঃ কামাল হোসেন, মোঃ তহাদি রহমান, মোঃ সামিউল ইসলাম (খণ্ডকালীন) সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। বই বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জনাব মোঃ শরিফুজ্জামান বিল্লু। তিনি বলেন, “নতুন বই জ্ঞানের নতুন দ্বার খুলে দেয়। তোমরা নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা করি।” অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর