কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মিন্টু গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযানে সৈয়দ সামসুজ্জামান মিন্টু (৫৬) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

খোকসা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে উপজেলার ওসমানপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওসমানপুর দক্ষিণপাড়ার নিজ বসতঘরের সামনে থেকে সৈয়দ সামসুজ্জামান মিন্টুকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মিন্টু ওই এলাকার মৃত সৈয়দ বকুল হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, এ ঘটনায় ১০ অক্টোবর খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী একটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর