কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

 

র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিবাদ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী। 

 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। 

 

সাফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ সময়ে রূপসী বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হেলাল উদ্দিন, সূর্য্য ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, মিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর