কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল (২৬) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ বুলবুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খলিসাখুন্ডি এলাকার মৃত সামাদ মন্ডলের ছেলে।

দৌলতপুরে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

দৌলতপুরে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
দৌলতপুরে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০১ মে ২০২৩ ইং তারিখ রাত ০৯:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খলিসাখুন্ডি গোরস্থানপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ বুলবুল কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৪৯০ টাকা, ০১টি মোবাইল এবং ০১টি সিম, যাহার মূল্য আনুমানিক ১,০২,৫০০/-(একলক্ষ দুই হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর