কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আক্তার, আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা জামশেদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

বক্তারা আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর