কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জাতীয় সমবায় দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

কুমারখালী প্রতিনিধি ॥ ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা সাইদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর