কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারার আউরের বিলে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আউরের বিলে অভিযান চালিয়ে ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

গতকাল রোববার (৮ নভেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও দেশীয় মাছের প্রজননের জন্য ক্ষতিকর ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পরে আউরের বিলের বটতলায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযানে ভেড়ামারা থানার এএসআই মো. আল-আমিনসহ পুলিশের একটি দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা সহযোগিতা করেন।

 

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর