কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বড় বাজারের দোকান মালিকানা নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ার বড় বাজারে ‘বিয়ে ঘর অ্যান্ড কসমেটিকস কর্নার’ নামক একটি দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন দোকানটির প্রকৃত মালিক রতন আলী। এ ঘটনায় নিজের বৈধ মালিকানা ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটের ৩য় তলায় সংবাদ সম্মেলন করেছেন তিনি।

 

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, যথাযথ নিয়মে দোকানটি ক্রয় করেছেন তিনি। দোকানের দলিল, খতিয়ান, নামজারি ও ভূমি উন্নয়ন করসহ প্রয়োজনীয় মালিকানাসংক্রান্ত কাগজপত্র তাঁর নামে রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিজের নামে ব্যবসায়িক ট্রেড লাইসেন্সও নিয়েছেন।

 

তিনি আরও বলেন, আগে ওই দোকানে আফজাল গং ভাড়াটিয়া ব্যবসা পরিচালনা করতেন। তবে দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে অবস্থান করলেই মালিকানা দাবি করা যায় না। মালিকানা ও ভাড়াটিয়া হিসেবে ভোগদখল সম্পূর্ণ আলাদা বিষয়। আইনসম্মত প্রক্রিয়ায় তিনি দোকানটির দখল বুঝে নিয়েছেন বলেও দাবি করেন।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সাবেক ভাড়াটিয়া পক্ষের একজন ব্যক্তি নিজেকে দোকানটির মালিকানা দাবিদার হিসেবে উপস্থাপন করে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এবং এ নিয়ে সংবাদ সম্মেলন করেন। এতে তাঁর বৈধ মালিকানা, সুনাম ও সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

 

তিনি জানান, দোকানটির মালিকানাসংক্রান্ত সব বৈধ কাগজপত্র ও প্রমাণাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা প্রয়োজনে আদালতে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের একতরফা বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

 

পরিশেষে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের অপপ্রচার বন্ধ করে কোনো দাবি থাকলে তা আইন ও আদালতের মাধ্যমে প্রমাণ করার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর