কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্ত শিক্ষকের নাম শাকিলুর রহমান (৪৫)। তিনি কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে কুমারখালী পৌরসভার কুন্দুপাড়া এলাকার একটি বাসায় প্রাইভেট পড়ার সময় নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন শিক্ষক শাকিলুর রহমান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

 বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ ওঠার পরপরই অভিযুক্ত শিক্ষক শাকিলুর রহমানকে বিদ্যালয় থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 

 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাকিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ফ্যানের সুইচ দেওয়ার সময় ভুলবশত তার শরীরে হাত লেগেছিল।”

 

মামলার বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ভুক্তভোগী ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

 

এদিকে ঘটনার পর থেকে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর