মোঃ ফয়সাল ॥ কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামিয়া নিজামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) কুষ্টিয়া কোর্টপাড়া র্যাব অফিস সংলগ্ন ঝিনাইদহ ক্যাডেট একাডেমির প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক হাফেজ মাওলানা মুফতি সাঈদ আহমাদ। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক কেরাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশীদ ইউসুফী।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন খাজানগর জহুরা খাতুন মাদরাসার মুহতামিম মাওলানা আমজাদ হোসাইন ইমদাদী।
মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া নিজামিয়া মাদরাসার মুহতামিম অধ্যাপক এ. কে. এম. নিজামুল হক।
মাহফিল পরিচালনা করেন অত্র মাদরাসার পরিচালক ও বড় আইলচাড়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুহম্মদ আব্দুল লতিফ খান এবং মসজিদে জাবালে নূরের সভাপতি ডা. এস. এম. লিয়াকত আলী।
মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।









