বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের (বিএনপির সহযোগী সংগঠন) ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আব্দুল মঈদ বাবুলকে সভাপতি এবং মো. আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোহা. ইয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল কবির এবং সাংগঠনিক সম্পাদক মো. আমীরুল ইসলাম।
কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ৪৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।









