কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে আধুনিক নাগরিক সুবিধা সংবলিত অপেক্ষাগার উদ্বোধন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও মানসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি আধুনিক অপেক্ষাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (১ নভেম্বর) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অপেক্ষাগারটি উদ্বোধন করেন সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা।

 

অপেক্ষাগারটিতে সেবাগ্রহীতা সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে নানামুখী সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে নিরাপদ মাতৃদুগ্ধ দান,  সুপেয় পানির সুব্যবস্থা, নামাজ আদায়ের স্থান, বই পাঠের ব্যবস্থা ও আরামদায়ক বসার সুপরিসর ব্যবস্থা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, “অফিসে সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং তারা যেন একটি সম্মানজনক পরিবেশ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। এই অপেক্ষাগারটি সাধারণ মানুষের সেবায় একটি ছোট প্রয়াস মাত্র।”

 

উদ্যোগটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা এবং সহযোগিতায় ছিল স্বনামধন্য সামাজিক ও দাতব্য সংস্থা আস-সাদাকাহ ফাউন্ডেশন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই জনকল্যাণমূলক উদ্যোগটি এলাকায় ব্যাপক প্রশংস কুড়িয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর