কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে অভিভাবক সমাবেশ ও সুধী সম্মেলন

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে এডুকেশন হাব কোচিংয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে পাটিকাবাড়ীর শাওন টাওয়ারের দ্বিতীয় তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধার বিকাশ, নৈতিক শিক্ষা এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য দেন দ্য এডুকেশন হাব (ঞযব ঊফঁপধঃরড়হ ঐঁন) কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মোহাম্মাদ রিপন আলী পিএইচডি গবেষক।

 

এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও পাটিকাবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু দাউদ, ইবি থানা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. মাওলানা ইব্রাহিম খলিল এবং মাওলানা আবু সুফিয়ান শাওন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পিতা আরজেদ আলী, বিএনপি নেতা মীর আরিফ, যুবদল নেতা ডা. শহীদ, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এডুকেশন হাব কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রিপন আলী বলেন, ‘ব্যর্থতা নয়, প্রত্যাবর্তন; জ্ঞানই শক্তি, আর সঠিক দিকনির্দেশনায় সাফল্যের চাবিকাঠি’—এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ, যোগ্য ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধ চর্চার বিষয়ে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বাস্তব জ্ঞান বৃদ্ধির প্রতিও গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে।

 

মাহফুজুর রহমান জ্যাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানদের শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতা, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের আচরণ, নৈতিকতা ও মানসিক বিকাশের প্রতিও নজর দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সমন্বয় থাকলে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানবিক গুণাবলিরও বিকাশ ঘটবে।

 

বক্তারা আরও বলেন, অত্যাধুনিক শ্রেণিকক্ষ, সিসিটিভি ক্যামেরা, দক্ষ শিক্ষক, মনোরম পরিবেশ এবং শিক্ষার্থীদের উপযোগী পাঠদান পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে ঞযব ঊফঁপধঃরড়হ ঐঁন কোচিং সেন্টার। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মশিউর রহমান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর