কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সকলে মিলে বেতবাড়ীয়াকে মডেল ইউনিয়ন করতে চাই : তপু

খোকসা প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসার বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কৃষকদল নেতা মো. আরিফুর রহমান তপুর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বেতবাড়ীয়া বনগ্রাম বাজার এলাকায় এ সভার আয়োজন করে বেতবাড়ীয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

 

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খোকসা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান তপু।

 

এ সময় তিনি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে নদী ভাঙন ও মাদকের গ্রাস থেকে রক্ষা করে বেতবাড়ীয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে।

 

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর