বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল ও সার্থক করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর শাখার সভাপতি মুফতি বসির উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম, পৌরসভা শাখার সভাপতি মাওলানা মুফতি হারুন অর রশীদ ইউসূফী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার মাওলানা শারাফাত হুসাইন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন আহমেদ তুষার। ইবি শাখা ছাত্র মজলিস বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ ইকরাম হুসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুফতি আলী মুর্তজা, ইবি থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আলমগীর হুসাইন, কুমারখালী থানা শাখার সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, মিরপুর শাখার সভাপতি আমির হামজা এবং জিয়ারখি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আলী সবুজসহ জেলা ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।
সভায় আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল ও সার্থক করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।









