দৌলতপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরইধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুর জেলার গাংনী সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পূজামন্ডপগুলোর নিরাপত্তায় ৮প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত ১৬ অক্টোবর থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যথাযথ দায়িত্বপালন করছেন এবং তা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ণ ৪টি জেলায় ৬৬টি পূজামন্ডুপের নিরাপত্তায় প্রায় ৭০০ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এর অংশ হিসেবে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত পূজামন্ডুপগুলোর নিরাপত্তায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ওপেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে, পরিস্থিতি বিবেচনায় পূজামন্ডুপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াডের মাধ্যমেও তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। এমন ঐতিহ্য অক্ষুন্ন রেখে চলমান শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আন্তরিকতার সঙ্গে বদ্ধপরিকর রয়েছে। এ লক্ষ্যে সর্বস্তরের নাগরিক, পূজামন্ডুপ কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ,সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।









