কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্তর্জাতিক রেটিং ক্লাব লিগ দাবা প্রতিযোগিতা সম্পন্ন

নিজ সংবাদ ॥ দাবার ছকে মেধা, কৌশল আর ধৈর্যের লড়াই শেষে কুষ্টিয়ায় সম্পন্ন হয়েছে ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং ক্লাব লিগ দাবা প্রতিযোগিতা। 

 

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামসংলগ্ন ডরমিটরি ভবনে প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাপনী এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই এবং সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু প্রমূখ। অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি), কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

 

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি), কুষ্টিয়া জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা।

 

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শৈলকূপা দাবা টিম। রানার্সআপ হয়েছে কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব। খেলায় সার্বিক সঞ্চালনা করেন কুষ্টিয়া এসিপিবির সাধারণ সম্পাদক মুহায়মেনুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম মঞ্জু। অনুষ্ঠানে উপস্থাপনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল গাফফার। 

 

এসময় ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন, দাবা আভিজাত শ্রেণীর খেলা। ধর্য্য সহকারে খেলতে হয়। সবার ধর্য্য আসে না। মেধা বিকাশের আলামত দাবা খেলা। দাবার মধ্যে যে আবির্ভাবটা আছে, সংসার, সামাজিক বলেন দাবার চাল একটা আলাদা জিনিস। এটা যদি কেউ ভূল করে তাহলে দাবা আমাদের সেটা শিখিয়ে দেয়। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কুষ্টিয়ায় এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে নতুন প্রতিভাবান দাবাড়ু তৈরি হবে। কুষ্টিয়ার সন্তান ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন পাচ বার। উনি অল পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিলেন ৩১ বার। আমরা কিন্তু কুষ্টিয়ার মানুষ সেটা জানি না। এই প্রতিযোগীতার মাধ্যমে তরুন প্রজন্ম যুব সমাজ ড. কাজী মোতাহার হোসেন ও দাবা খেলা সম্পর্কে জানতে পারবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর