কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হাটশহরিপুর ৪নং ওয়ার্ডে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন নব দিগন্ত সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাটশ হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত ছিরাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক আজাহার আলী, হাটশ হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু, কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্ব খান।

 

কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স ইসমাইল আশিক। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

 

আলোচনা সভা শেষে যুবসমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে ফুটবল ও ক্রিকেট ব্যাট বিতরণ করা হয়। 

 

এসময় জয়নাল আবেদীন প্রধান বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। বর্তমানে মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে তরুণদের একটি অংশ খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে খেলাধুলার বিকল্প নেই। নব দিগন্ত সমাজ উন্নয়ন সংস্থার এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব হবে।

 

এদিকে আয়োজকদের পক্ষ থেকে প্রিন্স ইসমাইল আশিক বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আসছে ইউপি নির্বাচনে হাটশ হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর সমর্থনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচনে বিজয়ী হলে এলাকায় খেলাধুলার প্রসার তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর