নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. কাইয়ুম বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি কুষ্টিয়া। গ্রেপ্তারকৃত কাইয়ুম বিশ্বাস কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কুটিপাড়া এলাকার মৃত বাবু বিশ্বাসের ছেলে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া মডেল মসজিদের উত্তর পাশে খোলা মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে তার কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে অভিযানকারী দল।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









