বিশেষ প্রতিনিধি ॥ দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিসহ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা শ্রমিক দলের সভাপতি খ ম মকলেসুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর রেলগেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় রাজপথে থাকবে।
কর্মসূচিতে জেলার ছয় উপজেলা থেকে আসা কয়েক হাজার শ্রমিক দলের নেতাকর্মী অংশ নেন।









