কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পিতার শোক কাটিয়ে না উঠতেই মা’কে হারালেন সাংবাদিক চয়ন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের চরথানাপাড়ার মৃত আলম এর সহধর্মিণী চায়না খাতুনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র চয়ন আহমেদ ও প্রিয় কেসহ আত্মীয় স্বজনদের কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। পিতার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মাকে হারিয়ে গভীর শোক ও বেদনায় ভেঙে পড়েছেন সাংবাদিক চয়ন এবং তার পরিবারের সদস্যরা। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় চরথানাপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার স্বামী চলতি বছরের গত আগস্ট মাসে ইন্তেকাল করেছেন। বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারো মা কে হারিয়ে ভেঙে পড়েছেন তার দুই পুত্র। মরহুমার বড় পুত্র চয়ন আহমেদ দৈনিক দিনের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার। সাংবাদিক চয়নের মায়ের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছে দিনের খবর পরিবার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর