কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আ.লীগ নেতা বদিয়ার রহমান গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে মো. বদিয়ার রহমান (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোকসা থানা পুলিশ জানায়, গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মো. বদিয়ার রহমান উপজেলার উথুলী পূর্বপাড়া এলাকার মৃত মহর আলী প্রামাণিকের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বদিয়ার রহমান জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। তাকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. বদিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর